skip to content
Articles

এক বারো~না ভেবেই ব্লগ চালু করলাম!

চাকরী আছে উপরি আছে, জগৎ দেখার রেস্তো আছে, মেয়ে বউ এর শপিং আছে, পূজো প্যান্ডেল হপিং আছে, প্রায়রিটি মিটিং আছে, জীবন পড়ে সবার পিছে !

Bengal Culture

“ দাঁড়াও জীবন ~ আমি ব্যস্ত আছি ”

চাকরী আছে উপরি আছে
জগৎ দেখার রেস্তো আছে
মেয়ে বউ এর শপিং আছে
পূজো প্যান্ডেল হপিং আছে
প্রায়রিটি মিটিং আছে
জীবন পড়ে সবার পিছে !

ডিনার টেবিল উপছে পড়ে
খাবার সময় নাই
রবি শিব হরি বাজছে কলে
শুনবো কখন ছাই !

তোদের সাংস্কৃতিক অনুষ্ঠানের
দুটো টিকিট রাখিস ভাই
সাপোর্ট আছে ইচ্ছে আছে
যাবার সময় নাই !

ফেসবুকে তে মুখ গুঁজে রই
মনের ভেতর শঙ্কা
যদি না কেউ লাইক করে
না দেয় লবডঙ্কা !

 

জগৎ আলো করার যে ভার
আমার ওপর ন্যস্ত
মনের আলো জ্বালাই কখন
সদাই থাকি ব্যস্ত । ।

 

শ্রীমন্ত মুখার্জী
১লা ডিসেম্বর ২০১৭, সিডনী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।